আগামী ১২ মে, শুক্রবার সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের তৃতীয়তলাস্থ হলরুমে বাংলাদেশ জাতীয় দলের উদ্যোগে “গণতন্ত্র পুনরুদ্ধারে জাতীয় ঐক্য অপরিহার্যতা"-শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বাংলাদশে জাতীয় দলরে চয়োরম্যান এডভোকটে সৈয়দ এহসানুল হুদার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, বিএনপির স্থায়ী কমটিরি সদস্য ও সাবেক মন্ত্রী জনাব আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আলোচনায় অংশগ্রহন করবেন জাতীয় পার্টি (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণি, এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, বাংলাদেশ ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া, কল্যাণ পার্টি মহাসচিব এম.এম আমিনুর রহমান, এলডিপি সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহম্মদ রহমাতুল্লাহ, জাতীয় দলের প্রচার সম্পাদক আবুল মনসুর ভুইয়া।

জাতীয় দলের মহাসচিব মোঃ রফিকুল ইসলাম দলের সকল স্তরের নেতা-কর্মীকে যথাসময়ে আলোচনা সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

টাইমনিউজবিডি.নেট/ মাহমুদ