রোজার সপ্তম দিনে জামায়াতসহ ২০ দলীয় জোট নেতাদের সঙ্গে ইফতার করেছেন খালেদা জিয়া।
বৃহস্পতিবার সোনারগাঁও হোটেলের বলরুমে জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর উদ্যোগে এই ইফতার পার্টি হয়। প্রধান অতিথি হিসেবে খালেদা জিয়া এই ইফতারে অংশ নেন।
যানজটের কারণে ইফতার শুরুর দুই মিনিট পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও খেলাফত মজলিশের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসহাকসহ কয়েকজন শীর্ষ নেতা অনুষ্ঠানস্থলে আসেন।
জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান, এলডিপির অলি আহমেদ, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, ইসলামী ঐক্যজোটের আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিশের অধ্যক্ষ মুহাম্মদ ইসহাক, আহমেদ আবদুল কাদের, জমিয়তে উলামা ইসলামের মুফতি আবদুর রব ইউসুফী, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাগপার শফিউল আলম প্রধান, এনডিপির খন্দকার গোলাম মূর্তজা, ন্যাশনাল পিপলস পার্টির ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির মুস্তাফিজুর রহমান ইরান, মুসলিম লীগের এএইচএম কামারুজ্জামান খান, ন্যাপের জেবেল রহমান গানি, ন্যাপ-ভাসানীর আজহারুল ইসলাম, পিপলস লীগের সৈয়দ মাহবুব হোসেন, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, বিজেপির সালাহউদ্দিন মতিন প্রকাশ, ডিএল’র সা্ইফুদ্দিন আহমেদ মনি, ব্রাক্ষনবাড়িয়ার পীর সাহেব মাওলানা আবু তাহের জেহাদী, মাওলানা আবদুর রহমান চৌধুরী, শর্র্ষিনার ছোট পীর শাহ মুহাম্মদ আরিফ বিল্লাহ সিদ্দিকীকে নিয়ে এক টেবিলে বসে ইফতার করেন জোট নেত্রী খালেদা জিয়া।
ইফতারে কবি আল মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সদরুল আমিন, অধ্যাপক সুকোমল বড়ুয়া, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মাসুদ আহমেদ তালুকদার, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ, মহাসচিব এমএ আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ফটো জানার্লিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মীর আহমেদ মীরু দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদ, ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন, সাংবাদিক সাদেক খান, আল মুজাহিদী, আবদুস শহীদ, ফখরুল আলম কাঞ্চন, কাদের গনি চৌধুরী ইফতারে অংশ নেন।
বিএনপি নেতাদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, নজরুল ইসলাম খান, উপদেষ্টা হায়দার আলী, রুহুল আলম চৌধুরী, কেন্দ্রীয় নেতা আসাদুজ্জামান রিপন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আনহ আখতার হোসেন, শিরিন সুলতানা, খোরশেদ আলম মিয়া, ২০ দলীয় জোটের সাহাদাত হোসেন সেলিম, হামদু্ল্লাহ আল মেহেদি, গোলাম মোস্তফা ভুঁইয়া, এমএম আমিনুল রহমান, শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, মঞ্জুর হোসেন ঈসা, হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী ছিলেন।
জামায়াতে ইসলামীর মহানগর নায়েবে আমীর আবদুল হালিম, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য জসিম উদ্দিন সরকার, আমিনুল ইসলাম, রিদওয়ান উল্লাহ শাহিদী, আবদুর রব, মশিউল আলম, মতিউর রহমান আকন্দ, মঞ্জুরুল ইসলাম ভুঁইয়া, যায়নুল আবেদিন, ঢাকা মহানগরী কর্ম পরিষদের সদস্য মোবারক হোসাইন, প্রমূখ নেতারা ইফতারে ছিলেন।
জেআই





