অবরুদ্ধ অবস্থায় খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নিয়েছেন ভারতীয় জনতা পার্টি-বিজেপির প্রেসিডেন্ট শ্রীযুক্ত অমিত শাহ্।

বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

মারুফ কামাল খান বলেন, গতকাল বুধবার রাত সাড়ে দশটায় টেলিফোন করে বিজেপি প্রধান এই খোঁজখবর নেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করেন। বিএনপি চেয়ারপারসন এই সৌজন্য দেখবার জন্য ভারতের ক্ষমতাসীন দল, বিজিপির শীর্ষনেতাকে ধন্যবাদ জানান।
মারুফ কামাল খান বলেন, এছাড়া দেশ-বিদেশের আরো অনেক টেলিফোনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন এবং উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি তাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন,অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারিরীক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইয়ুম, চেয়ারপারসনের বিশেষ সহকারি শামসুর রহমান শিমুল বিশ্বাস,মহিলাদলের সাধারন সম্পাদক শিরীন সুলতানা,মাহবুব আল আমীন ডিউ,বিলকিস জাহান শিরিন, বিলকিস ইসলাম, প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খান,মির্জা ফারজানা রহমান হোসনা ও আয়েশা সিদ্দিকা মানি প্রমূখ ।
জেআই