বিএনপির পুরো রাজনীতি মিথ্যাচারের উপর প্রতিষ্ঠিত দাবি করে সরকারের তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন: বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হয়ে শপথ নিয়েছে। শপথ নেওয়ার পর তারা সেই সংসদে দাঁড়িয়ে বলে সংসদ অবৈধ।
এসময় প্রশ্ন রেখে আওয়ামী লীগের এ নেতা বলেন: শপথ নেওয়ার পর তারা সেই সংসদে দাঁড়িয়ে বলে সংসদ অবৈধ। এগুলোতে শুধু মানুষ হাসে না, আমার মনে হয় পশু-পাখির যদি বিএনপির ভাষা বুঝতে পারত তারা হাসতো।
বৃহস্পতিবার (২০ জুন) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এম এ হান্নান পরিষদের উদ্যোগে এম এ হান্নানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্বরণসভায় তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি যেভাবে মিথ্যাচার করছে, কবরের মধ্যে জিয়াউর রহমান যদি সেটা শুনতে পেতেন আমার মনে হয় তিনিও লজ্জায় কাত হয়ে শুয়ে পড়তেন। তিনি যে স্বাধীনতার ঘোষক, তিনি তার জীবদ্দশায় কখনো এ ধরণের দাবি করেন নাই। জিয়াউর রহমানের মৃত্যুর পর একদিন আমরা হঠাৎ শুনতে পেলাম স্বাধীনতার ঘোষক নাকি মেজর জিয়া!
তিনি আরো বলেন, হাইকোর্টের রায় অনুযায়ী বিএনপির একটি অবৈধ দল। সেই অবৈধ দল হয়ে সংসদে দাঁড়িয়ে সংসদকে অবৈধ' বলে। এ টা ইতিহাস বিকৃতকরা। ইতিহাস বেশি দিন টিকবে না। বর্তমান প্রজন্ম সঠিক ইতিহাস পাচ্ছে সুতরাং ইতিহাস বিকৃত করে কোন কাজ হবে না।
হাছান মাহমুদ বলেন, বিএনপিকে এখন আর রাজপথে খুঁজে পাওয়া যায় না। রিজভীর সংবাদ সম্মেলন দেখলে ও কথা বললে বোঝা যায় বিএনপি আছে এছাড়া বিএনপি আছে কিনা বোঝা যায় না।
হাছান মাহমুদ বলেন,সরকারের হস্তক্ষেপে নাকি খালেদা জিয়ার জামিন হচ্ছে না। সরকার কখনো আইনি প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে না। খালেদা জিয়ার মামলায় সরকার যদি হস্তক্ষেপ করত তাহলে তিনি যেগুলো মামলায় জামিন পেয়েছেন সেই মামলাগুলোতে জামিন পেতেন না।
সুতরাং এসব মিথ্যাচার না ছড়িয়ে আপনাদের আইনজীবীদের নিজেদের মধ্যে যে প্রতিযোগিতা আছে তা ঠিক করে আরো শক্তিশালী হন।
এসময় আ.লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে স্মরণ সভায় আরো উপস্থিত ছিলেন আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, অরুণ সরকার রানা প্রমুখ।
এসএম/এএস





