তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভিশন ২০২১কে সামনে রেখে দেশ এগিয়ে চলেছে। কোনো শক্তিই চলমান অগ্রগতিকে থামাতে পারবে না। নারীর অগ্রগতি অব্যাহত থাকায় নারীর ক্ষমতায়ন বাস্তবায়িত হবে। জঙ্গীবাদ ও মৌলবাদসহ সকল সাম্প্রদায়িক শক্ষিকে প্রতিহত করে দেশেরে উন্নয়ন অব্যাহত রেখেছে এ সরকার।
বুধবার মানিকগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে তথ্যমন্ত্রণালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।  
মন্ত্রী বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া জঙ্গীবাদের দোসর। জামায়াতসহ অন্যান্য জঙ্গীবাদের সাথে তিনি সম্পৃক্ত। এজন্য জনগণ তাকে প্রত্যাখান করেছে। তিনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন দাবি করলেও কোনো প্রকার রুপরেখা দিতে ব্যর্থ হয়ে নির্বাচন বর্জন করেছেন।
কিন্ত নির্বাচন যথাযথ প্রক্রিয়াই হয়েছে এবং সরকার স্বীকৃতি লাভ করেছে। মন্ত্রী হেফাজতের প্রধানকে তেঁতুল হুজুর উল্লেখ করে বলেন, তিনি নারী উন্নয়নের বিরোধী। জনগণ তাকে প্রত্যাখ্যান করেছে।
তথ্যমন্ত্রী আরও বলেন, শীঘ্রই জামায়াতকে যাথাযথ প্রক্রিয়ায় নিষিদ্ধ করা হবে। সরকার যে কোনো মূল্যে যুদ্ধাপরাধীদের বিচার অব্যাহত রাখবে এবং আইনি প্রক্রিয়ায় বিচারের রায় কার্যকর করবে।
দেশের চলমান উন্নয়ন সম্পর্কে মন্ত্রী বলেন, রাস্কাঘাটসহ দেশের সকল ক্ষেত্রে দেশ উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে। উড়াল সেতুর মাধ্যমে ঢাকার যানজট হ্রাস পেয়েছে। এ অগ্রগতি অব্যাহত থাকবে।
তিনি বলেন, পদ্মা সেতুর কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। এর পরই পাটুরিয়া-দৌলতদিয়ায়  দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত হবে। মন্ত্রীকে স্থানীয় সাংবাদিকরা দিগন্ত টিভি, ইসলামিকটিভি ও আমারদেশ প্রত্রিকা প্রকাশের ব্যাপারে প্রশ্ন করলে তিনি তা এড়িয়ে যায়।
তিনি দীর্ঘক্ষণ প্রশ্ন কর্তাদের সরাসরি প্রশ্নের উত্তর দেন। এ অনুষ্ঠানে  গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক কামরুন নাহার বেগম,মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজ্ব) আসলাম হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক নেতা -কর্মী এবং সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ৩০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]