বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দুঃশাসনের অবসান ও বিপন্ন গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চলমান অবরোধ কর্মসূচি চলবে।

দলের যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ দলের খালেদা জিয়ার বরাত দিয়ে গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ কথা জানান।

সালাহউদ্দিন আহমেদ সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘অবরুদ্ধ চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়া সর্বাত্মক অবরোধ কর্মসূচি অব্যাহতভাবে চালিয়ে যাওয়ার জন্য বিএনপিসহ ২০ দলীয় জোটের সকল নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

একই সঙ্গে তিনি চলমান আন্দোলনে যারা সরকারি পেটোয়া বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে নির্যাতিত, আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি ও সমবেদনা জানিয়েছেন।’

সালাহউদ্দিন আহমেদ অবরোধ কর্মসূচি স্থগিত করা হচ্ছে মর্মে বিভিন্ন সরকারি অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে তা চালিয়ে যাওয়ার জন্য খালেদা জিয়ার পক্ষে বিএনপিসহ ২০ দলীয় জোট ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

জেএ