শহীদ বুদ্ধিজীবীদের মাগফিরাত কামনায় ১৪ ডিসেম্বর আলোচনা সভা ও দোয়া মাহফিলের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ ১১ ডিসেম্বর এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডা: শফিকুর রহমান এই ঘোষণা প্রদান করেন।

ডা:শফিকুর রহমান বলেন, “আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। এই দিবসের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। ১৪ ডিসেম্বর যে সকল বুদ্ধিজীবীগণ দেশের জন্য শহীদ হয়েছেন গোটা জাতি তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছে। দেশের জন্য তারা যে ত্যাগ স্বীকার করে গিয়েছেন সে জন্য তারা চিরস্মরণীয় হয়ে থাকবেন।

এসমায় তিনি বুদ্ধিজীবী দিবস পালন করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখার প্রতি উদাত্ত আহ্বান জানান।

এআই