রোববার (১ ফেব্রুয়ারি) এনএলএর সদস্য ও মিডিয়া সেল অ্যাডভোকেট আমেনা আক্তারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের দপ্তর সেল থেকে প্রেরিত এক চিঠির মাধ্যমে এই সিদ্ধান্ত সংশ্লিষ্টকে জানানো হয়েছে। সংগঠনের আহ্বায়ক ও সদস্য সচিবের নির্দেশক্রমে জারিকৃত ওই চিঠিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে দলের সকল দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, সাময়িক অব্যাহতির পাশাপাশি কেন তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না—সে বিষয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী তিন (৩) কার্যদিবসের মধ্যে তাকে সশরীরে শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট মোস্তফা আজগর শরীফীর নিকট ওই ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে।
এনএইচ