মানবতাবিরোধী অপরাধের দায়ে জাতীয় পার্টির সাবেক নেতা ও প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের মৃত্যুদণ্ডাদেশের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

সোমবার রায় ঘোষণার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ সন্তোষ প্রকাশ করেন।

আইনমন্ত্রী বলেন, আমরা পুরো বিচার প্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট। বিচার সঠিকভাবেই চলছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত দলের বিষয়ে আগামী বছরের জানুয়ারিতে মন্ত্রিসভার বৈঠকে একটি সংশোধনী বিল উত্থাপন করা হবে। মন্ত্রিসভা অনুমোদন দিলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

মন্ত্রী বলেন, জামায়াতের রাজনীতি নিষিদ্ধ লক্ষ্য নয়, লক্ষ্য হচ্ছে একাত্তরে যারা মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিল তাদের বিচার করা।

জেএ