২০ দল আহুত টানা ৩৬ ঘন্টা হরতালের ১ম দিনের হরতাল সফল করতে রাজধানীসহ সারাদেশে মিছিল, সড়ক অবরোধ ও সমাবেশ করেছে ছাত্রশিবির।
কর্মসূচি পালনকালে পুলিশ হামলা চালিয়ে ২৭ জন নেতাকর্মীকে আহত করেছে। গ্রেপ্তার করেছে ৭২ জন নেতাকর্মীকে।
ঢাকা মহানগরী দক্ষিণ:
টানা ৩৬ ঘন্টা হরতালের ১ম দিনে রাজধানীতে মিছিল অবরোধ করে ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিন। সকাল ৭ টায় রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় কেন্দ্রীয় প্লানিং ও ডেভোলপমেন্ট সম্পাদক শাহিন আহমেদ খানের নেতৃত্বে মিছিল অবরোধ করে নেতাকর্মীরা।
এসময় শাখা সভাপতি মাইনউদ্দিন মৃধাসহ শাখার বিভিন্ন পর্যায়ের নেতকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা মহানগরী উত্তর:
টানা ৩৬ ঘন্টা হরতালের সমর্থনে রাজধানীর উত্তরায় মিছিল করেছে বাংলাদেশ ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর।
সকাল পৌনে ৮টায় মহানগরী অর্থ সম্পাদক আইয়ুব আলীর নেতৃত্বে উত্তরার দক্ষিণখান এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে এয়ারপোর্টের কাছে এসে রাজপথ অবরোধ করে।
ঢাকা মহানগরী পশ্চিম:
হরতাল সফল করতে রাজধানীতে মিছিল অবরোধ করে ছাত্রশিবির ঢাকা মহানগরী পশ্চিম শাখা। শাখা সভাপতি তানভীর হাসানের নেতৃত্ব একটি মিছিল রাজধানীর ধানমন্ডি থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজপথ অবরোধ করে।
রংপুর মহানগরী:
২০ দলের ডাকা ৩৬ ঘন্টার হরতালের প্রথম দিনে নগরীর টার্মিনাল এলাকায় বিক্ষোভ মিছিল ও রাজপথ অবরোধ করে করে ছাত্রশিবির রংপুর মহানগরী শাখা। এতে নেতৃত্ব দেন মহানগর সভাপতি আল-আমিন হাসান।
খুলনা মহানগরী:
হরতালের সমর্থনে নগরীর স্যার ইকবাল রোডে ছাত্রশিবির খুলনা মহানগরী শাখা মিছিল অবরোধ করা হয়।
সকাল সোয়া ১০ টায় দপ্তর সম্পাদক ইমরান খালিদের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন, আরাফাত হোসেন, মুজাহিদুল আলম, মোশাররফ আনসারি প্রমুখ।
চট্টগ্রাম মহানগরী উত্তর:
হরতাল সফল করতে মিছিল অবরোধ করে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী উত্তর শাখা। সকাল ১০টায় শাখা শিবির নেতা আব্দুল আজিজের নেতৃত্বে একটি মিছিল রাহাত্তার পুল থেকে শুরু হয়ে চকবাজারে গিয়ে রাজপথ অবরো করে।
চাঁপাইনবাবগঞ্জ শহর:
২০ দলের ডাকা হরতালের ১ম দিনে হরতালের সমর্থনে বিশাল বিক্ষোভ মিছিল ও রাজপথ অবরোধ করে ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা।
সকাল ১০টায় শহর সভাপতি মোঃ গোলাম মোস্তফার নেতৃতে একটি মিছিল জামায়াতে ইসলামীর জেলা কার্যালয় থেকে শুরু হয়ে গাবতলা, নিউ মার্কেট, সরকারী কলেজ হয়ে বাতেন খাঁ মোড় দিয়ে শান্তি মোড় হয়ে চাঁপাই-ঢাকা সড়ক অবোরোধ করে ।
বগুড়া শহর:
হরতাল সফল করতে মিছিল অবরোধ করে ছাত্রশিবির বগুড়া শাখা। সকাল ৯টায় শাখা সভাপতি আলাউদ্দিন সোহেলর নেতৃত্বে একটি মিছিল শুরু হয়ে নগরীর খান্দার বাজারে রাজপথ অবরোধ করে নেতাকর্মীরা।
সিরাজগঞ্জ শহর:
৩৬ ঘণ্টার হরতালের প্রথম দিনে সিরাজগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখা।
সকাল সাড়ে আটটার দিকে শহর সেক্রেটারী মোঃ ময়নুল হক মনির নেতৃত্বে মিছিলটি স্থানীয় কাচা বাজারের সামনে থেকে শুরু হয়ে এবি ফজলুল হক রোড প্রদক্ষিণ করে নর্থ বেঙ্গল ফ্লাওয়ার মিলের সামনে রাজপথ অবরোধ করে।
টাংগাইল শহর:
হরতালের ১ম দিন মিছিল ও অবরোধ করেছে ছাত্রশিবির টাংগাইল শহর শাখা। মিছিলটি শহরের গোডাউন বাজার থেকে শুরু হয়ে সেবা হাসপাতালের সামনে এসে অবরোধ করে।
আরএম





