মায়ানমারের সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠী “রোহিঙ্গা”দের উপর মায়ানমার সরকার ও বৌদ্ধ ভিক্ষুদের ভয়াবহ নির্যাতনের প্রতিবাদে আজ দেশ ব্যাপী বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির।
কেন্দ্র নির্ধারিত কর্মসূচী অনুযায়ী আজ দেশের প্রধান প্রধান শহরগুলোতে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ঢাকা মহানগরী পশ্চিমের শাখা সভাপতি ডা.মুজাহিদুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক রাজিফুল হাসান বাপ্পী ।
বিক্ষোভ মিছিল শেষে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মায়ানমারের সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠী “রোহিঙ্গা”দের উপর আবারও অং সান সুচির নেতৃত্বাধীন সরকারের সেনাবাহিনী ও বৌদ্ধ ভিক্ষুরা সাম্প্রদায়িক যে নির্যাতন শুরু করছে তার প্রতিবাদের ভাষা আমাদের জানা নেই ।
জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে জাতিসংঘ কর্তৃক গঠিত কমিশন মায়ানমারের নিপীড়িত, নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের বৈধ অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য ৮৬ টি সুপারিশ করেছিল । কিন্তু শান্তিতে নোবেল জয়ী অং সান সুচি সেই সুপারিশ আমলে না নিয়ে মুসলিম নিরিহ রোহিঙ্গাদের নিয়ে ভিন্ন ষড়যন্ত্রে মেতে উঠেছে ।
এদিকে মহানগরীর শাখা সভাপতি তৌহিদুল ইসলামের সভাপতিত্বে চট্টগ্রাম মহানগরীতে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে শাখা সভাপতি বলেন , গতকয়েক দিন ধরে মায়ানমমারে রোহিঙ্গা মুসলমানদের উপরে যে বর্বরতা চলছে তা ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম মানবাধিকার লংঘন।
সেখানে প্রায় হাজারের ও বেশি মানুষ হত্যা করা হয়েছে। পুড়িয়ে দেয়া হয়েছে প্রায় ৪ হাজারের বেশি বাড়ীঘর। এছাড়াও সাগরে ভাসছে শতশত নারী পুরুষ রোহিঙ্গা মুসলিম। তিনি বাংলাদেশ সরকারকে অনুরোধ করে বলেন, মায়ানমারের রোহিঙ্গা মুসলিমদের জন্য সীমান্ত খুলে দিতে। যাতে তারা তাদের স্বাভাবিক জীবনযাপনে ফিরে যেতে পারে।
বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে শাখা সেক্রেটারি এস কে সিকদার আ স ম রায়হান কামাল উদ্দীন ও মোঃ জুবাইরসহ চট্টগ্রাম মহানগরী উত্তর ও স্থানীয় শিবির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেড





