শ্রমিক লীগকে উদ্দেশ্যে করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, অবরোধ কাকে বলে, কত প্রকার ও কি কি? এবার তা খালেদা জিয়াকে বুঝিয়ে দিবেন। ওনি যেন ওখানে (অফিসে) না খেয়ে মৃত্যুর দিকে ধাবিত হয়।

হরতাল-অবরোধ প্রত্যাহার না করলে, আগামী সোমবার খালেদা জিয়ার গুলশান কার্যালয় ঘোরও করা হবে- শ্রমিক লীগের সভাপতি শুক্কর মাহমুদের এমন বক্তব্যকে পূর্ণ সমর্থন জানিয়ে খাদ্যমন্ত্রী একথা বলেন।

তিনি আরো বলেন, আপনারা (শ্রমিক লীগ) খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও করে রাখবেন। যাতে তার (খালেদা জিয়া) অফিসে কেউ খাবার নিয়ে ঢুকতে না পারে এবং অফিস থেকে যেন কেউ বের হতেও না পারেন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মতিঝিলের বক চত্ত্বরে শ্রমিক লীগ আয়োজিত ২০ দলের হরতাল-অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

কামরুল বলেন, শোনা যাচ্ছে, বিএনপি অসহযোগ আন্দোলন ডাক দিবেন, কিন্তু তাদের আন্দোলনের সঙ্গে জনগণের কোন সম্পৃক্ততা নেই। ইতোমধ্যে হরতাল-অবরোধের কারণে বিএনপির জনসমর্থন শূন্যের কোঠায় নেমে এসেছে।

তিনি আরও বলেন, আন্দোলনের নামে সন্ত্রাস, নাশকতা বন্ধ না করলে বিএনপি নামক রাজনৈতিক দলটি অচিরেই ধ্বংস হয়ে যাবে।

সংগঠনের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের শ্রম বিষায়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রমিক লীগের কার‌্যকরী সভাপতি ফজলুল হক মন্টু, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ প্রমুখ।

এমআর/ইআর