বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সংস্থাপন প্রতিমন্ত্রী নুরুল হুদাকে (৬৮) লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কর্নেল হাসপাতালে চিকিৎসাধীন।

আজ বুধবার দুপুরে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিষয়টি জানিয়েছেন।

শামসুদ্দিন দিদার আরো জানান, নুরুল হুদার আরোগ্য কামনায় পরিবারের পক্ষ থেকে দেশ ও জাতির কাছে দোয়া চাওয়া হয়েছে।

এমবি