অল্প সময়ের ব্যবধানে দু'জন বিদেশী নাগরিক খুন হওয়ার পর তদন্তে দৃশ্যত তেমন কোন অগ্রগতি না হলেও এ নিয়ে সরকার এবং বিরোধী দল পরস্পরকে দোষারোপ করতে শুরু করেছে।
বিশ্লেষকরা বলছেন, অভ্যন্তরীণ রাজনীতিতে সুবিধা আদায়ের জন্য একে অপরকে দোষারোপ করছে প্রধান দুই দল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল এক অনুষ্ঠানে অনেকটা সরাসরিই দুই বিদেশী হত্যার ঘটনার জন্যে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে দায়ী করেছেন।
অন্যদিকে বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বর্ণনা করে বলা হয়েছে যে সরকার ব্যর্থতার দায় এড়াতে এ ধরণের দাবী করছে।
বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর পরস্পরকে দোষারোপ করার যে সংস্কৃতি তার কারণ হিসবে দৈনিক সকালের খবরের সম্পাদক মোজাম্মেল হোসেন মঞ্জুর বলছেন, অভ্যন্তরীণ রাজনীতিতে সুবিধা আদায়ের জন্য বাংলাদেশের বড় দুই দল এধরনের আচরণ করে থাকে।
প্রকৃতপক্ষে দুই দলের কেউই এতে লাভবান হয়না বলে মনে করেন মোজাম্মেল হোসেন।
তার মতে এতে বরং গণতন্ত্রের বিপক্ষের শক্তি বা এক্ষেত্রে বিদেশি হত্যাকাণ্ডের পেছনে জড়িতরাই লাভবান হচ্ছে।
তিনি বলছেন প্রধানমন্ত্রী নিজেই বিদেশি হত্যায় বিএনপি চেয়ারপার্সনকে সরাসরি দায়ী করলেও তাতে খালেদা জিয়া বা বিএনপির উপর তেমন কোন প্রভাব পড়বে না।
এই চাপে খালেদা জিয়া এখন হয়ত সুস্থভাবে রাজনৈতিক কর্মসূচি নিতে পারছেন না তবে এই পরিস্থিতি সাময়িক।
মুল যে বিষয় নিয়ে বিতর্ক তার চূড়ান্ত সমাধান কিছুই হবে না বলে মন্তব্য করেছেন তিনি।
সূত্র: বিবিসি বাংলা।
এআই
‘অভ্যন্তরীণ রাজনীতিতে সুবিধা আদায়ের জন্য একে অপরকে দোষারোপ’
অল্প সময়ের ব্যবধানে দু'জন বিদেশী নাগরিক খুন হওয়ার পর তদন্তে দৃশ্যত তেমন কোন অগ্রগতি না হলেও এ নিয়ে সরকার এবং বিরোধী দল পরস্পরকে দোষারোপ করতে শুরু করেছে।
এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
র্যাব বিলুপ্তি চেয়েছিলেন খালেদা জিয়া, সংস্কার নয়: জামায়াত এমপি
নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া র্যাবকে ‘কিলিং স্কোয়াড’ আখ্যা দিয়ে বাহিনীটি বিলুপ্তির দাবি জানিয়েছিলেন বলে সংসদে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বিরোধীদের আশ্রয়ে পাটোয়ারী-সিফাতরা জিয়া পরিবারকে গালিগালাজ করছে
বিরোধী দলের আশ্রয়ে নাসীরুদ্দীন পাটোয়ারী-সিফাতরা প্রধানমন্ত্রী তারেক রহমান ও জিয়া পরিবারকে লক্ষ্য করে অশালীন উক্তি ও বিবেক-নীতিবর্জিত গালিগালাজ করছেন বলে অভিযোগ করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। এ ধরনের বক্তব্য ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে বলেও দাবি করেন তিনি।
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
তারেক রহমানের পাশেও ঢাকাবাসী: আবদুস সালাম
ঢাকা শহর অতীতে যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাশে ছিল, একইভাবে বর্তমানেও ঢাকাবাসী প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম।
















