বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টায় মোট ১৭৩ কেন্দ্রের ফলাফল থেকে এ তথ্য পাওয়া যায়।

ঘোষিত ফলাফলে, দাঁড়িপাল্লা প্রতীকে ব্যারিস্টার আরমান ৯৬ হাজার ৭৮৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তুলি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৮০ হাজার ৯২৭ ভোট। আরমান জিতেছেন ১৫ হাজার ৮৫৭ ভোটের ব্যবধানে।

প্রসঙ্গত, ব্যারিস্টার আরমান বিশিষ্ট ব্যবসায়ী ও প্রয়াত জামায়াত নেতা মীর কাসেম আলীর ছেলে। আওয়ামী লীগের ফ্যাসিবাদী আমলে প্রায় আট বছর ধরে গুমের শিকার ছিলেন তরুণ এই রাজনীতিক।

এনএইচ