বরেণ্য শিক্ষাবিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সাইন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কোরবান আলীর স্ত্রী ফজিলাতুন নেসার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ (শুক্রবার) দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এই শোক প্রকাশ করেন।

দলটির ঢাকা মহানগরী দক্ষিণের প্রচার সহকারী মোহাম্মদ আব্দুল্লাহ সাইফ স্বাক্ষরিত এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমা ফজিলাতুন নেসার কথা স্মরণ করে এ শোক প্রকাশ করেন।

জামায়াত নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তাঁরা মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করে বলেন, “আল্লাহ যেন মরহুমার নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং তাঁর পরিবার ও আত্মীয় স্বজনকে সবর করার তৌফিক দান করেন।”

মরহুমা ফজিলাতুন নেসা বৃহস্পতিবার (২৮ জুন) ভোর ৪. ৫৫ মিনিটে  রাজধানীর মিরপুর ডিওএইচএস -এর বাসায় বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্বামী, ১ ছেলে, ১ মেয়ে’সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার নামাজে জানাজা বৃহস্পতিবার (২৮ জুন) বাদ আসর রাজধানীর ঢাকা মিরপুর ডিওএইচএস সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হয় এবং মিরপুর-১০ এর জান্নাতুল মাওয়া কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়। 

এমবি