ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে যোগ দিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
আজ দুপুর ২টা ৫৫ মিনিটে তিনি সভাস্থলে পৌঁছান। আওয়ামী লীগের আয়োজনে এই সভায় সকাল থেকে মানুষের ঢল নামে। কানায় কানায় ভরে ওঠে পুরো উদ্যান। সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী।
চলতি বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ উদযাপনে ভিন্ন মাত্রা পেয়েছে। এই ভাষণকে জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে।
এমবি





