শাহরিয়ার কবির গত ২৩ নভেম্বর ভারতের কলিকাতায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে “জামায়াত সংখ্যালঘুদের উপর হামলা চালাচ্ছে”মর্মে যে ভিত্তিহীন মিথ্যা মন্তব্য করেছেন তার তীব্র প্রতিবাদ জানিয়েছে জামায়াত।

আজ ২৬ নভেম্বর জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি হামিদুর রহমান আযাদ এক প্রদত্ত বিবৃতিতে এসব কথা বলেন।

তিনি বলেন, হিন্দুসহ সংখ্যালঘুদের ওপর হামলার সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোন সম্পর্ক নেই।বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাবমর্যাদা ক্ষুন্ন করার হীন উদ্দেশ্যেই শাহরিয়ার কবির ভিত্তিহীন মিথ্যা মন্তব্যকরেছেন।

তারা জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অব্যাহতভাবে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তাদের বক্তব্যের সত্যতা আজ পর্যন্ত তারা কোথাও প্রমাণ করতে পারেননি। আমি দৃঢ়তার সাথে জানাতে চাই যে, তিনি তার বক্তব্যের সত্যতা কখনও প্রমাণ করতে পারবেন না।

তিনি আর ও বলেন, হিন্দুসহ সংখ্যালঘুদের উপর হামলার সাথে সরকারী দলের নেতা-কর্মীরাই জড়িত। তাদের আড়াল করার জন্যই শাহরিয়ার কবির জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। জামায়াতের বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা প্রচারণা চালানো তাদের অভ্যাসে পরিণত হয়েছে।

এছাড়া জামায়াতের বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা প্রচারণা চালানো থেকে বিরত থাকার জন্য তিনি শাহরিয়ার কবিরের প্রতি আহ্বান জানান।

এআই