বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার দল বিএনপি ও শরীক দল জামায়াতে ইসলামীকে রাজনীতির বাইরে রাখতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আজ (বৃহস্পতিবার) বেলা সাড়ে এগারোটার দিকে সচিবালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী এমন মন্তব্য করেন।
ইনু বলেন, বেগম খালেদা জিয়া পাকিস্তানের নব্য দালাল। তার স্বামী জিয়াউর রহমান পাকিস্তানের প্রত্যক্ষ সহযোগী জামায়াতকে এদেশে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন, আর তিনি জামায়াতিদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছিলেন।
তথ্যমন্ত্রী বলেন, একটি গণতান্ত্রিক দেশে যারা স্বাধীনতায় বিশ্বাস করে না তাদেরকে এবং তাদের যারা পৃষ্ঠপোষকতা করেন তাদের কারোরই রাজনীতি করার কোন অধিকার নেই।
এ ধরনের রাজনৈতিক দল ও রাজনৈতিক ব্যক্তিত্বের গণতান্ত্রিক রাজনীতি করার অধিকার থাকতে পারে না মন্তব্য করে ইনু আরো বলেন এদেরকে রাজনীতির বাইরে রাখতে হবে।
কেবি





