আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল মতিন খসরু বলেছেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা তাঁর কাজে আর ফিরতে পারবেন না।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাতে চ্যানেল আই টেলিভিশনে প্রচারিত 'বিবিসি প্রবাহ' অনুষ্ঠানে খসরু এসব কথা বলেন।
আব্দুল মতিন খসরু বলেন, "বিচারক যদি কখনও বিতর্কিত হন, দুর্নীতির অভিযোগ থাকে, ওনার সাথে সাথে পদত্যাগ করতে হয়। অন্যান্য বিচারপতিদের কাছে মাননীয় বিচারপতি এস কে সিনহা বলেছেন উনি রিজাইন করবেন।
রিজাইন করার পরিবর্তে উনি একটা স্টেটমেন্ট দিয়ে চলে গেলেন ... আবার এসে চেয়ারে বসতে চাচ্ছেন। অন্য বিচারপতিরা বলেছেন, আমরা ওনার সাথে আর বসবো না। ওনার আসার আর সুযোগ নাই। আমার মনে হয় এটা সুদূরপরাহত।"
প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে 'দুর্নীতির' গুরুতর অভিযোগ তোলেন এই আওয়ামী লীগ নেতা।
এমবি





