একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে বিএনপি বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন এবং তার ছেলে ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন।
আপিল শুনানির প্রথম নিন গত ৬ ডিসেম্বর নির্বাচন কমিশন (ইসি) মীর মো. মোহাম্মদ নাছির উদ্দিনের মনোনয়নপত্র বাতিল করে।
আজ (০৮ ডিসেম্বর) শনিবার বাতিল হয় তার ছেলে ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনের মনোনয়ন। চট্টগ্রাম জেলা রির্টানিং কর্মকর্তা গত ২ ডিসেম্বর উভয়েরই মামলা সংক্রান্ত জটিলতা থাকায় মনোয়নপত্র বাতিল করেন।
আজ (শনিবার) আপিল শুনানি শেষে ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনেরও মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, তার নামে দুদকে মামলা সংক্রান্ত জটিলতা রয়েছে।
নির্বাচন ভবনের ১১তলায় স্থাপিত এজলাসে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে অন্য নির্বাচন কমিশনাররাও আপিলের শুনানি করেন। ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন সাংবাদিকদের বলেন, মনোনয়নপত্র বাতিল হওয়ায় হাইকোর্টে আপিল করবেন।
আজ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিল আবেদনের শেষদিনে ৩১১ থেকে ৫৪৩ নম্বর আবেদনের শুনানি হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুনানি শুরু হয়ে নির্ধারিত আবেদন নম্বর শেষ না হওয়া পর্যন্ত চলবে।
মনোনয়নপত্র বাছাইকালে ২ হাজার ২৭৯টি মনোনয়নপত্র বৈধ ও ৭৮৬টি অবৈধ বলে ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। এগুলোর মধ্যে বিএনপির ১৪১টি, আওয়ামী লীগের ৩টি এবং জাতীয় পার্টির ৩৮টি মনোনয়নপত্র রয়েছে। এছাড়া, স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে ৩৮৪টি।
৩৯টি দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে এবার ৩০০ সংসদীয় আসনে ৩ হাজার ৬৫টি মনোনয়নপত্র জমা দেয়। এর মধ্যে দলীয় মনোনয়নপত্র জমা পড়ে মোট ২ হাজার ৫৬৭টি, আর স্বতন্ত্র ছিল ৪৯৮টি। আগামী ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর।
এমবি





