দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ করছেন। এর আগেও দাউদ ইব্রাহিমের সঙ্গে তাদের যোগাযোগ করার তথ্য রয়েছে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মঙ্গলবার (০৩ নভেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।
হাসানুল হক ইনু এ মন্তব্য করে বলেছেন, মধ্যপ্রাচ্য, পাকিস্তান-আফগানিস্তানসহ আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সঙ্গে খালেদা-তারেকের যোগাযোগের প্রাথমিক তথ্য আমাদের কাছে এসছে।
এমএ





