জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগের নব-নির্বাচিত কেন্দ্রীয় কমিটি।
আজ শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলটির কেন্দ্রীয় নেতাদের নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে জাতীয় কাউন্সিলের পাঁচদিন পর বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) পূর্ণাঙ্গ কমিটির বিভিন্ন পদে নেতাদের নাম ঘোষণা করে আওয়ামী লীগ। রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কমিটিতে যোগ হওয়া নতুন নেতাদের নাম ঘোষণা করেন।
গত ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিলের কাউন্সিল অধিবেশনে ৯ম বারের মতো বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে দলের সভাপতি এবং দ্বিতীয় মেয়াদে ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।
এএস





