দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও এরশাদের ছোটভাই গোলাম মোহাম্মদ কাদেরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
মঙ্গলবার দলটির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় গণমাধ্যমের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমি শুনেছি, জিএম কাদেরকে শোকজ নোটিশ দেয়া হয়েছে। তবে কী কারণে দেয়া হয়েছে, তা বলতে পারবো না।’
জাতীয় পার্টির একটি সূত্র জানায়, দু’টি জাতীয় দৈনিকে জাতীয় পার্টি ও দলটির মহাসচিবকে নিয়ে বিতর্কিত বক্তব্য দেয়ার অভিযোগে এ শোকজ নোটিশ দেয়া হয়েছে। কেন তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে এমন বক্তব্য দিয়েছেন তার কারণ দর্শাতে বলা হয় নোটিশে।
[b]ঢাকা, ২৭ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
জিএম কাদেরকে এরশাদের শোকজ
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও এরশাদের ছোটভাই গোলাম মোহাম্মদ কাদেরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। মঙ্গলবার দলটির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় গণমাধ্যমের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন
জি এম কাদেরের উত্তরার বাসায় ভাঙচুর
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের রাজধানীর উত্তরার বাসায় ভাঙচুর হয়েছে।
মারা গেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের শাসনামলের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহব্বত জান চৌধুরী মারা গেছেন। সোমবার (২৪ আগস্ট) দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : পার্থ
ক্ষমতাচ্যুত ও দেশত্যাগ করা দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন- সাম্প্রতিক সময়ের এমন আলোচনাকে দল টিকিয়ে রাখার জন্য একটা রাজনৈতিক কথা, এছাড়া আর কিছুই নয়, এর বাস্তবতা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান (বিজেপি) ও ভোলা-১ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী আজ
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ (মঙ্গলবার)। ২০১৯ সালের ১৪ জুলাই ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুবরণ করেন তিনি।
জাতীয় পার্টিকে ধ্বংসের ষড়যন্ত্র সফল হয়নি: আসুদ
জাতীয় পার্টিকে শেষ করতে ৫ আগস্টের পর থেকে নানা ষড়যন্ত্র করা হয়েছে। তবে সেই চেষ্টা কখনো সফল হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় সাংগঠনিক কমিটির আহ্বায়ক মীর আব্দুস সবুর আসুদ।
















