বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দ্বিতীয় দিনের মতো দুস্থদের মাঝে খাবার বিতরণ চলছে।
শনিবার সাড়ে ১১টায় রাজধানীর খিলখেতে দ্বিতীয় দিনের খাবার বিতরণ কর্মসূচি শুরু হয়। রাজধানীর ২৯টি স্পটে দুস্থদের মাঝে খাবার বিতরণ চলবে।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বেগম খালেদা জিয়া খাবার বিতরণ করার কথা থাকলেও অনিবার্য কারণবশত তিনি এ কর্মসূচিতে অংশ নিতে পারছেন না। তিন দিনের খাবার বিতরণের এ কর্মসূচি শেষ হবে রোববার।
আজ শনিবার পর্যায়ক্রমে উত্তরা জসিম উদ্দিন রোড, আমির কমপ্লেক্স, হাউজ বিল্ডিং, কুড়িল, ভাটারা, মোল্লাপাড়া বাড্ডা, মহাখালি কমিউনিটি সেন্টার, তেজগাঁও বেগুনবাড়ী, ট্রাকস্ট্যান্ড, সাতরাস্তা, এফডিসির সামনে, কাওরান বাজার, ইস্কাটন গার্ডেন, হলি ফ্যামেলি হাসপাতাল, সোনারগাঁও এভিনিউ, গ্রিণ রোড, কাজী পাড়া, পূরবী সিনেমা হলের সামনে, পূরবী বিএনপি কার্যালয়, কালসী বিএনপি কার্যালয়, মিরপুর বাংলা কলেজের সামনে, সনি সিনেমা হলের শাহ আলী মাজার, বুদ্ধিজীবী কবর স্থানে দুটি স্পট, খালেক এন্টারপ্রাইজ, কল্যাণপুর বাস স্ট্যান্ড, আদাবর কমিউনিটি সেন্টারসহ মোট ২৯টি স্পটে খাবার বিতরণ করা হবে।
এর আগে শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে শুরু করে মোট ২৪টি স্পটে খাবার বিতরণ করেন খালেদা জিয়া।
[b]ঢাকা, এমএইচ,৩১মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]