লন্ডনে সফররত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেখানকার দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করার সিদ্ধান্ত নিয়েছেন।
লন্ডন বিএনপির একটি দায়িত্বশীল সুত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামী ২৭ অক্টোবর মঙ্গলবার এই মতবিনিময় সভার আয়োজন করেছে যুক্তরাজ্য বিএনপি। সেন্ট্রাল লন্ডনে অনুষ্ঠিতব্য এ সমাবেশে ইউরোপ বিএনপির সহস্রাধিক নেতাকর্মী অংশ নেবেন। আর এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন লন্ডন সফররত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
এদিকে খালেদা জিয়ার এই সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যে প্রস্তুতি সভাও করেছে যুক্তরাজ্য বিএনপি। সম্প্রতি পুর্বলন্ডনে হোয়াট-চ্যাপল এলাকায় অবস্থিত বিএনপির কার্যালয়ে এ উপলক্ষে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, চোখের ও পায়ের চিকিৎসার জন্য গত মাসের ১৬ তারিখ লন্ডন যান বিএনপি প্রধান। এরপর সেখানে বড় ছেলে তারেক রহমানের বাসায় অবস্তান করে চিকিৎসা নিচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী। চলতি মাসে তার দেশে আসার কথা রয়েছে।
এমএইচ





