মঙ্গলবার (২৫ জুলাই) সকালে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ওইদিন দুপুর ২টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে শান্তিপূর্ণ সমাবেশ বাস্তবায়নে সহযোগিতা চেয়ে ডিএমপির কাছে ই-মেইলে আবেদন করে সংগঠনটি।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও অফিস সেক্রেটারি ড. মোবারক হোসাইন স্বাক্ষরিত আবেদন পত্রটি আজ ২৫ জুলাই মঙ্গলবার সকাল ১০ টা ২৫ মিনিটে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর ই-মেইলে পাঠানো করা হয়।
আবেদনে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দ ও ওলামায়ে কেরামের মুক্তি এবং দ্রব্যমূল্যের উর্ধগতি নিয়ন্ত্রণের দাবিতে আগামী ১ আগষ্ট দুপুর ২ টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে শান্তিপূর্ণ সমাবেশ সম্পন্ন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।
এনএইচ





