নিজামীর বলিষ্ঠ নেতৃত্ব-জনপ্রিয়তার কারণেই আওয়ামী লীগ তাঁকে হত্যা করেছে বলে মন্ব্য করেছেন জামায়াতে ইসলামী রমনা থানা আমীর ড.মুহাম্মদ রেজাউল করিম।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর জন্য আয়োজিত রাজধানীর মগবাজারের স্থানীয় মিলনায়তনে দোয়া মাহফিল অনুষ্ঠানে একথা বলেন তিনি।

থানা আমীর ড.মুহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি এডভোকেট জিল্লুর রহমান, থানা কর্মপরিষদ সদস্য ইউসুফ আলী মোল্লা, আব্দুল কাইয়ুম ফয়সাল, ছাত্র নেতা শান্ত শিশির, আনিসুর রহমান প্রমুখ।

দোয়া পূর্ব আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরু সদস্য ড.মুহাম্মদ রেজাউল করিম বলেন, 'বিশ্বনন্দিত ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, মুসলিম উম্মাহর অভিভাবক ও বলিষ্ঠ কন্ঠস্বর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামিক স্কলার, চিন্তাবিদ, বহু গ্রন্থ প্রনেতা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর, সাবেক সফল মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীকে হত্যা করে আওয়ামী লীগ গোটা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাত হেনেছে। অসংখ্য আলেম ও ইসলাম প্রিয় জনগণের রুহানি উস্তাদ মাওলানা মতিউর রহমান নিজামী। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন এক অসাধারণ ইসলামী ব্যক্তিত্ব। ২০১৫ সালে আমেরিকার বিখ্যাত “দ্যা রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার” প্রকাশিত তালিকায় বিশ্বের ৫০০ জন প্রভাবশালী মুসলিম ব্যক্তির তিনি অন্যতম। সুদীর্ঘ রাজনৈতিক জীবনে দেশবাসীর কল্যাণে নিবেদিত ব্যক্তিত্ব হিসেবেই তিনি জনগনের হৃদয়ে স্থান করে নিয়েছেন। '

ড. করিম আরো বলেন, 'জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা বাংলাদেশের মর্যাদাকে বহির্বিশ্বের কাছে উজ্জ্বল করেছে। তিনি ছিলেন দূর্নীতিমুক্ত ও ইনাসফভিত্তিক সমাজ বিনির্মাণের অগ্রসেনানী। একটি সুখী-সমৃদ্ধ ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের কারিগর হিসেবে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর অবদান এ জাতি চিরদিন স্মরণ রাখবে।'

'ছাত্র আন্দোলন থেকে শুরু করে সংগ্রাম করে আসা মজলুম জননেতা জনাব নিজামী জেল-জুলুম, নির্যাতন আর রক্তাক্ত পথ পাড়ি দিয়ে তিনি শাহাদাতের অমিয় শুধা পান করেছেন। জনাব নিজামী ছিলেন সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে আপষহীন বীরপুরুষ। এদেশের মানুষের তাহজীব-তামুদ্দুন, ধর্ম-বর্ণ, নির্বিশেষে সবার অধিকার রক্ষার আন্দোলনে তিনি ছিলেন প্রথম কাতারে। দেশ ও জাতি গঠনে জনাব নিজামীর বলিষ্ঠ নেতৃত্ব,জনপ্রিয়তা ও ঐতিহাসিক ভূমিকার কারনে আওয়ামী লীগ তাকে হত্যা করেছে। '

তিনি আরো বলেন, 'বিগত অর্ধশতাব্দী কাল যিনি এ জমীনে আল-কুরআনের আহবান পৌঁছিয়েছেন দেশের প্রতি প্রান্তে-প্রান্তে। মানবতার সেবায় যে জীবন নিয়জিত করেছেন আর তাঁকে হত্যা করা হয়েছে মানবতা বিরোধী কর্মকাণ্ডের জন্য! কি সেলুকাস এ পৃথিবী! কি অদ্ভুত আর বিষ্ময়কর আমাদের রাজনীতি! কত নিষ্ঠুর, নোংরা, কুলষিত, ক্ষমতার মোহে দিকভ্রান্ত আওয়ামীলীগের এই নেতিবাচক শিষ্টাচার বহির্ভূত অপরাজনীতি! ধিক আজকের সমাজের এই ঘৃনিত বিষবাস্পকে। ধিক্ আওয়ামীলীগের এই অমানবিক, ফ্যাসিস্ট চরিত্রকে। কিন্তু মনে রাখতে হবে আওয়ামীলীগের ক্ষমতা ও চিরস্থায়ী নয়।'

যুগে যুগে নবী-রাসূল ও সত্যপন্থীদের ওপর জেল-জুলমু, অত্যাচার-নির্যাতন, নিপীড়ন হয়েছে নানা ভাবে, নানা কৌশলে। কিন্তু কোন দলন নিপীড়নই ইসলামী আন্দোলনের পথচলা থামিয়ে দিতে পারেনি, এখনও পারবে না ইনশা-আল্লাহ। মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে আনা অভিযোগ শুধু মিথ্যাই নয়, যুগের শ্রেষ্ঠ মিথ্যাচার। ইতিহাস বলে শহীদের রক্ত বৃথা যায় না। শহীদের রক্তের সিঁড়ি বেয়ে বিজয় আসবেই। শহীদ মতিউর রহমান নিজামীর রক্ত বাংলার ছাপ্পান্ন হাজার বর্গমাইলে মজলুমের বিজয় ও জালিমের পতন কে তরাম্বিত করবে। আলোচনা শেষে শহীদ মাওলানা নিজামী সহ সকল শহীদদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনায় দোয়া পরিচালনা করেন থানা আমীর ড.মুহাম্মদ রেজাউল করিম।

এছাড়াও মাওলানা নিজামীর জন্য বিভিন্ন স্থানে দোয়া মাহফিল করে দলটির বিভিন্ন স্থানের নেতা কর্মীরা।

পল্লবী

বাংলাদেশ জামায়াতে ইসলামী পল্লবী থানার উদ্দ্যোগে আমীরে জাময়াত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রুহের মাগফিরাত কামনায় ও শাহাদাত কবুলিয়াতের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি হিসাবে পল্লবী থানা আমীর মুহাঃ আশরাফুল আলম, থানা সেক্রেটারী নওশাদ আলম, সাইফুল কাদের, গাজী মোস্তফা, রইসুল ইসলাম, হাফিজুর রহমান ও শহিদ হোসেন প্রমুখ।

উত্তরা পশ্চিম

আমীরে জামায়াত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর শাহাদাতের সর্বচ্চো মর্যাদা কামনা করে কেন্দ্র ঘোষিত দোয়া দিবসের অংশ হিসাবে উত্তরা পশ্চিম থানার উদ্যোগে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। থানা সেক্রেটারী আবদুল্লাহ রেজার পরিচালনায় উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য জনাব ইবনে কারিম আহমেদ মিঠু। দোয়া পরিচালনা করেন এইচ এম আতিকুর রহমান। আরো উপস্থিত ছিলেন, মোস্তাকিম আলম, ফরিদ হোসেন, ইন: ফারুক ও মোমেনুল ইসলাম প্রমুখ।

দারুসসালাম থানা

আমীরে জামায়াত বিশিষ্ট আলেমে দ্বীন শহীদ মাওঃ মতিউর রহমান নিজামীর রূহের মাগফিরাত কামনায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দারুসসালাম থানা কর্তৃক অদ্য সকাল সাড়ে ৬ ঘটিকায় স্থানীয় মিলনায়তনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । থানা আমীর মোস্তফিজুর রহমান এর পরিচালনায় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান, আবু তাহের আনসারি, আবু হাসনাইন, আবু রাইয়ান ও রফিকুল ইসলাম প্রমুখ ।

মোহাম্মদপুর

বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহাম্মদপুর থানার উদ্দ্যোগে আমীরে জাময়াত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর রূগের মাগফিরাত কামনায় একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন- থানা আমীর মহানগরীর কর্মপরিষদ সদস্য মোঃ দেলোয়ার হোসাইন, এতে আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা আব্দুল ওয়াজেদ, সৈয়দ কামরুল ইসলাম, মোঃ নজরুল ইসলাম ও মোঃ রবিউল ইসলাম প্রমুখ।

মিরপুর পূর্ব

মাওলানা মতিউর রহমান নিজামীর রূহের মাগফিরাত কামনায় কেন্দ্র ঘোষিত দোয়া দিবসে ঢাকা মহানগরীর মিরপুর পূর্ব থানার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন ঢাকা মহানগরীর কর্ম পরিষদ সদস্য ও মিরপুর পূর্ব থানা আমির মাহফুজুর রহমান, এতে আরো উপস্থিত ছিলেন মহানগরীর শুরা সদস্য ও থানা সেক্রেটারি আহমদ জুবায়ের , নায়েবে আমীর আব্দুল্লাহ , হামিদুল্লাহ , ডাঃ মইন , টুটুল , কামাল হোসেন ও আনিসুর রহমান প্রমুখ ।

শাহ আলী থানা

মাওলানা মতিউর রহমান নিজামীর রূহের মাগফিরাত কামনায় কেন্দ্র ঘোষিত দোয়া দিবসে সকাল ৭.৩০ কাকলী মিলনায়তন এক দোয়ার মাহফিল অনষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন থানা আমীর মুহা: মিজানুল হক, সেক্রেটারী আহমাদ হাসনাত, নবী আনোয়ার, হাসান মাহমুদ তুর্য ও আলী ফরহাদ প্রমুখ।

দক্ষিণখান

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ সকাল ৭.০০ টায় দক্ষিনখান থানার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন থানা সেক্রেটারী মাওলানা মোঃ রুহুল আমিন। উপস্থিত ছিলেন থানা শুরা ও কর্মপরিষদ সদস্য মোঃ নজরুল ইসলাম শহীদ, মোহাম্মদ আলী সহ জামায়াতের স্থানীয় নেতাকর্মীবৃন্দ।

রামপুরা

শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর শাদাতের সবোর্চ্চ মর্যাদা কামনায় দেশ ব্যাপী দোয়া করমসুচীর আংশ হিসাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী রামপুরা থানার উদ্যোগে আজ সকালে দোয় মাহফিল অনষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি হাসান ইমাম, শাফিউল ইসলাম, মাওলানা সিরাজুল ইসলাম, আব্দুর সবুর ফরহাদ, এসএম মনিুজ্জামান, হাফিজুররহমান, আব্দুল লতিফ, আরিফুল ইসলাম, জহিরুলইসলাম, আনোয়ার ও সাঈদ প্রমুখ।

কলাবাগান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানীত আমীর, বিশ্ববরেণ্য ইসলামী ব্যক্তিত্ব ও সাবেক সফল মন্ত্রী শহীদ জননেতা মাওলানা মতিউর রহমান নিজামীর জন্য দোয়ার মাহফিলের আয়োজন করেছে কলাবাগান থানা । থানা আমীর আবু তানজীমের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি আবু জয়নবের পরিচালনায় দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন মাহবুবুল আলম, এস আই মাসুম, জাহিনূর রহমান, বি কবীর, মিজানুর রহমান, মাহমুদুল হক মাসুদ ও মাঈনউদ্দীন প্রমুখ ।

কদমতলী পশ্চিম

কদমতলী পশ্চিম থানার উদ্দেগে সকাল ১০.০০টা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রহঃ এর জন্য দোয়া মাহফিলর আয়ুজন করা হয়। উক্ত অনুষ্ঠান এ মুনাজাত পরিচালনা করেন থানা আমীর আব্দুর রহিম। উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি এম উদ্দিন, কর্মপরিষদ সদস্য কবির হুসেন, হাসেম মাস্টার, রহিম মাস্টার সহ অনেকে। উক্ত অনুসঠানে আমীরএ জামাত এর সরবোচ্চ শাহাদত কামনা করে দোয়া করা হয়।

রমনা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ও সাবেক সফল মন্ত্রী, বরেণ্য আলেম শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর জন্য মহান আল্লাহর কাছে তাঁর শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনায় জামায়াতে ইসলামী রমনা থানা আয়োজিত রাজধানীর মগবাজারের স্থানীয় মিলনায়তনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোওয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ড. মু. রেজাউল করিম। উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ।

তুরাগ

দুপুর ১২.০০টায় তুরাগ থানার উদ্যোগে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল থানা আমীর মেসবাহ উদ্দিন নাঈমের সভাপতিত্বে থানা সেক্রেটারী এস আর মোল্লার পরিচালনায় অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন থানা কর্ম পরিষদ সদস্য বশির আহমদ, আবদুল হান্নান পাটোয়ারী, মনির হোসেন, ওয়ার্ড সভাপতি আবু হানিফ , কেরামত আলী, রেদওয়ান, সহ বিভিন্ন ওয়ার্ডের সেক্রেটারীগণ।

সবুজবাগ

সবুজবাগ থানার উদ্দ্যোগে সবুজবাগ থানা সেক্রেটারী আবু মাহীর সভাপতিত্বে শহীদ মাওলানা মতিুর রহমান নিজামীর শাহাদাত উপলক্ষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য সালেহ আহম্মদ। উপস্থিত ছিলেন সবুজবাগ থানার কর্মপরিষদ সদস্য হাফিজুর রহমান, আবু নোমান সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং স্থানীয় জনগন।

গুলশান থানার ১৮ নং ওয়ার্ড পূর্ব

বাংলাদেশ জামায়াতে ইসলামী শুলশান থানার ১৮নং ওয়ার্ড পূর্বের উদ্দ্যোগে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর জন্যে দোআ অনুষ্ঠান করা হয়। দোআ পরিচালনা করেন, গুলশান থানার শুরার সদস্য মাওলানা তোফায়েল আহম্মেদ। উপস্থিত ছিলেন ওয়ার্ড সভাপতি মাওলানা রহমাত উল্ল্যাহ, সেক্রেটারী জানে আলম রাজন ও বিভিন্ন ইউনিট এর কর্মী সমর্থক ভাই। মুনাজাতে আমিরে জামায়াত সহ সকল ভাইদের কে আল্লাহ তায়ালা যেনো শহীদের সর্বোচ্ছ মর্যাদা দান করে।

গুলশান থানার ১৯ ওয়ার্ড দক্ষিণ

আমীরে জামায়াত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করে কেন্দ্র ঘোষিত দোয়া দিবসের অংশ হিসাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী গুলশান থানার ১৯ দক্ষিণের উদ্যোগে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ডিসিসি মার্কেটের বিশিষ্ট ব্যাবসায়ী আব্দুস সাত্তার ভাই। মুনাজাত পরিচালনা করেন ওয়ার্ড সভাপতি মুহা: জামান। ওয়ার্ড এর বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বংশাল থানা

থানা আমীরের সভাপতিত্বে দোয়া হয় ৷ দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুর রহমান,অন্যান্য উপস্থিত ছিল মাওলানা আবু সাদ,মাওলানা আসা উল্লাহ,মাওলানা মোফাজ্জল ,মাওলানা মনির হোসেন মিজি,জনাব রাশেদ সিদ্দিকী,মাওলানা সিদ্দিক উল্লাহ প্রমুখ ৷

ক্যান্টনমেন্ট

বাংলাদেশ জামায়েতে ইসলামী ক্যান্টনমেন্ট থানার উদ্যোগে বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহসালারবরেণ্য রাজনীতিবিদ আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীর শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। থানা আমীর ইঞ্জিনিয়ার আবু রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি জনাব আব্দুস সাকী, মাওলানা এম এস ইসলাম, জনাব মীর এ কালাম ও ল্যাফটেন্যান্ট (অব.) মোহাম্মদ আলী প্রমুখ।

বিমানবন্দর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর, সাবেক মন্ত্রী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা ও ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা শহিদ মাওলানা মতিউর রহমান নিজামীর মাগফেরাত কামনা উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসুচির অংশ হিসেবে বিমানবন্দর থানার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা জোন পরিচালক জনাব,ইবনে কারিম আহম্মেদ। উপস্থিত ছিলেন জোনের টিম সদস্য জনাব আবু উমার, থানা আমীর আবু ফারহান মোঃ মুহিব। থানা সেক্রেটারি মোঃ ইব্রাহিম খলিল, এম এ খান মোল্লা, আলফাজ উদ্দিন ভূইয়া, খন্দকার সাব্বির সওদাগর, হাসেম বেপারী, সামিম হোসেন ও ইসলামী ছাত্র শিবিরের থানা সেক্রেটারী মীর সিহাব।  

কামরাঙ্গীরচর

থানার উদ্যোগে আজ সকাল ১১.৩০ টায় দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন থানা আমীর মাহমুদুল হাসান। থানার অন্যান্য জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভাষানটেক

ভাষানটেক থানার উদ্যোগে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন থানা সেক্রেটারি মো: আলা উদ্দিন। উপস্থিত ছিলেন অন্যান্য জামায়াত নেতৃবৃন্দ ।

মিরপুর পশ্চিম

মিরপুর পশ্চিম থানার উদ্যোগে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন থানা আমীর নূরুল ইসলাম আকন্দ সহ অন্যান্য জামায়াত নেতৃবৃন্দ।

তেজগাঁও

তেজগাঁও থানার উদ্যোগে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন থানা আমীর সালাউদ্দিন, থানা নায়েবে আমীর নেয়ামুল করীমসহ অন্যান্য জামায়াত নেতৃবৃন্দ।

কাফরুল

কাফরুল থানার উদ্যোগে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন থানা আমীর আনোয়ারুল কবীর ও থানা সেক্রেটারি আব্দুল মতিন খান অন্যান্য জামায়াত-শিবির নেতৃবৃন্দ।

আদাবর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরে জামায়াত ও সাবেক সফল শিল্প মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী কে সম্পূর্ণ অন্যায় ভাবে হত্যার প্রতিবাদে জামায়াতে ইসলামীর দোয়া দিবস উপলক্ষে আজ আদাবর থানা দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। দোয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আদাবর থানার সেক্রেটারী আব্দুল হান্নান। উপস্থিত ছিলেন আদাবর থানার কর্মপরিষদ সদস্য আজিজুল হক, ইমরান হাসান ও সাইফুর রহমান সহ প্রমুখ।

লালবাগ

বাংলাদেশ জামায়াতে ইসলামী, লালবাগ থানার উদ্যোগে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর রুহের মাগফিরাত কামনা করে দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। থানা আমীর আবু আনাসের সভাপতিত্বে দোয়া পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা শাহীনুর রহমান। উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, মাইনুদ্দিন, আ: ওয়াহাব, শহীদুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।

হাজারীবাগ

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর শহীদের সর্বোচ্চ মর্যাদা কামনায় দোয়া মাহফিল করে হাজারীবাগ থানা জামায়াত। ছাত্রনেতা মাইনুল হাসানের পরিচালনায় দুয়া পরিচালনা করেন থানা আমীর আবু জারিফ। উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের জামায়াত শিবির নেতৃবৃন্দ।

মুগদা

বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা আমীরে জামায়াত ও সাবেক সফল মন্ত্রী শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনায় বাদ জুমা দোয়া মাহফিলের আয়োজন করে মুগদা জামায়াত। থানা আমীর রিফাত আহমদের পরিচালনায় দোয়া মোনাযাতে এক আবেগঘন পরিবেশ তৈরী হয়। সবাই মাওলানা নিজামীর জন্য দোয়া করতে গিয়ে সবাই কান্নায় ভেঙ্গে পরে আল্লাহ্র দরবারে তার জান্নাতের উন্নত মর্যাদার জন্য দোয়া করেন। এসময়ে ছাত্রশিবিরের মুগদা থানা সভাপতি এবং জামায়াতের বিভিন্ন ওয়ার্ড দ্বায়িত্বশীলসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

খিলক্ষেত

খিলক্ষেত থানার উদ্দ্যেগে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর আল্লাহর কাছে সর্বোত্তম মর্যাদা জান্নাত কামনা করে জাফর আহমেদ - শিপন এর পরিচালনায় থানা আমির মাওলানা হোসাইন আহমেদ এর সভাপত্বিতে দোয়া উনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন ঢাকা মহানগর কর্মপরিষদ সদস্য জনাব ইবনে কারিম আহমেদ মিঠু,বিশেষ অতিথি ছিলেন বিমান বন্দর থানা আমির মহিবুল্লাহ ভাই, থানা কর্মপরিষদ সদস্যএম,এ,আজিজ থানা শিবির সেক্রেটারি গোলাম সরোয়ার,সাবেক সভাপতি নাঈম সরকার,মোঃউল্লাহ প্রমুখ।

সূত্রাপুর

থানার উদ্যোগে আজ সকাল ৮ টায় স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসায় দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন থানা আমীর এ বি এম সাইফুল্লাহ। উক্ত দোয়ার মাহফিলে থানার অন্যান্য জামায়াত নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাড্ডা

থানার উদোগে থানা আমীর সেক্রেটারি ও সকল শুরা কর্মপরিষদের উপস্থিতিতে দোয়া অনুষ্ঠান সম্পন্ন।

চকবাজার

থানার উদ্যোগে আজ বিকাল ৩ টায় স্থানীয় এক মিলনায়তনে এক দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন থানা আমীর আল আমিন। উক্ত দোয়ার মাহফিলে জামায়াত নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কোতয়ালী

বেলা ১২:৩০ টায় বাংলাদেশ কোতয়ালী থানার উদ্যোগে বিশ্ব বরেন্য আলেমেদ্বীন বিশ্ব ইসলামি আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা বাংলাদেশ জাময়াতে ইসলামির আমীর শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর এক দোয়া অনুষ্ঠান থানা আমীর মাওলানা আবুআবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিতহয়।এতে দোয়া -মুনাজাত পরিচালনা করেন থানা আমীর মাওলানা আবূআবদুল্লাহ। উপস্থিত ছিলেন থানা সেক্রেটারী এম,আর আজাদ, একে নায়িম, হাফেজ মাওলানা ইব্রাহিম, আবুবকর,মো: ইদ্রিস, মিজান , শাহজাহান, বেলাল , নূরুজ্জামান, জামাল ও আলী আজম প্রমুখ।

শাহজাহানপুর থানা

দোয়া মাহফিলে থানা আমীর মু: শামছুর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন নায়েবে আমীর মু: গিয়াস উদ্দিন, থানা সেক্রেটারী মো: সাইদুর রহমান, মো: সরোয়ার হোসেন, মো: শহিদুল ইসলাম, আবুল বাশার, ছাত্রনেতা হাসান মাহফুজ প্রমুখ।

মতিঝিল

বিকেল ৫১৫ টায় মতিঝিল থানার উদ্যোগে আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীর জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। থানা আমীর কামাল হোসাইন মুনাজাত পরিচালনা করেন। উপস্থিত ছিলেন নায়েবে আমীর সৈয়দ সিরাজুল হক, সেক্রেটারি মুতাসিম বিল্লাহ, জামায়াত নেতা এইচ রহমান ও জসিমুল হক পাটোয়ারি প্রমুখ।

বনানী

আমীরে জামায়াতের জন্য বনানী থানার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন থানা আমীর সাইফুল ইসলাম, সেক্রেটারি মাহমুদুর রহমান ও জামায়াত নেতা মিজানুর রহমান প্রমুখ।

পল্টন

আমীরে জামায়াতের জন্য পল্টন থানার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি আমিনুল ইসলামসহ থানা নেতৃবৃন্দ।

যাত্রাবাড়ী পশ্চিম

যাত্রাবাড়ী পশ্চিম থানার উদ্যোগে আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীর জন্য দোওয়া মাহফিল অনুষ্ঠিত হয়। থানা আমীর খন্দকার আবু ফতেহর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগরী কর্মপরিষদ সদস্য আব্দুস সবুর ফকির। উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি মোঃ মহসীন ও ইমদাদুল হক প্রমুখ।

গেন্ডারিয়া

গেন্ডারিয়া থানার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত। উপস্থিত ছিলেন থানা আমীর আব্দুল জববার সহ স্থানীয় নেতৃবৃন্দ।

শেরেবাংলা নগর

শেরেবাংলা নগর থানার উদ্যোগে আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীর জন্য দোওয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন থানা আমীর অধ্যাপক আ জ ম কামাল উদ্দীন, সেক্রেটারি আব্দুল আউয়াল আজম, জামায়াত নেতা সোহেল খান, আজিজুর রহমান তরুণ, ইব্রাহিম ও শাকিল উদ্দীন প্রমুখ।

এমআইএস