মহান স্বাধীনতাও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শনিবার সকাল ৯ টায় জাতীয় স্মৃতিসৌধে তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এরপর খালেদা জিয়া জিয়াউর রহমানের মাজারের উদ্দেশে রওয়ানা দেন।
এর আগে সকাল ৭ টা ৫০ মিনিটে খালেদা জিয়া গুলশানের বাসা থেকে সাভারের উদ্দেশে রওয়ানা হয়ে ৮ টা ৫৫ মিনিটে স্মৃতিসৌধে পৌঁছেন।
এসময় তার সঙ্গে ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর. স্থানীয় কমিটির সদস্য আব্দুল মঈন খাঁন, জেনারেল অব. মাহবুবর রহমান প্রমুখ।
এমবি





