গঠনতন্ত্রকে লঙ্ঘন করে কমিটি দেওয়ায় খালেদা জিয়াকে দল থেকে অপসারন করার জন্য বিএনপির নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দল থেকে বের হয়ে আশা তৃণমূল বিএনপির সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদা।
সোমবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, “বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দলের নেত্রী গঠনতন্ত্রের বলি দিয়ে তিনি ইদানিং যে কাজটি করেছেন এটা সত্তিই লজ্জাস্কর। গঠনতন্ত্রকে লঙ্ঘন করে ৫০২ সদস্যের কমিটি দিয়েছেন ওনি।”
তিনি নিজে গণতন্ত্রের কথা বলেন, নিরপেক্ষ সির্বাচন দেওয়ার কথা বলেন, অথচ নিজের দলের গঠনতন্ত্রকে এভাবে দিক্কার দিতে, লঙ্ঘন করতে পারেন; তার হাতে রাষ্ট্রীয় দায়ীত্ব সঠিক ভাবে পালন হবে না।”
তাই আমি মনে করি বিএনপির কাউন্সিরে নেতাকর্মীরা তার হাতে সুন্দর কমিটি দেওয়ার জন্য আশা করে দায়ীত্ব দিয়েছিল। সেই জায়গায় ২০১ সদস্রের কমিটি দেওয়ার স্থলে দিয়েছেন ৫০২ সদস্য। যেখানে উপদেষ্টা পরিষদে থাকার কথা ছিল ২১ জন করা হয়েছে ৭৩জন, ভাইস চেয়ারম্যান ১৫ জনের স্থলে করা হয়েছে একশর বেশি।”
“এই যে গণতন্ত্রের প্রতি অবজ্ঞা, গঠন তন্ত্রের প্রতি অবজ্ঞা তার হাতে বাংলাদেশের সংবিধান নিরাপদ নয়।তাই আমি আশা করি বিএনপির নেতা-কর্মীদের সবচেয়ে বড় দায়ীত্ব বিএনপি থেকে খালেদা জিয়াকে অপসারণ করা।”
বিএনপির প্রতি এই ধরণের আশাকরার কারণ ব্যাখ্যা করে নাজমুল হুদা বলেন,“ আমি দীর্ঘ দিন যাবৎ আমি এই ধলে ছিলাম, তাই এই দলের প্রতি আমার দূর্বলতা আছে।”
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪১তম শাহাদাত বার্ষীকি ও জাতীয় শোক দিবসের এ আলোচনা সভা করে বাংলাদেশ জাতীয় জোট বিএনএ।
আলোচনা সভায় আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন,“বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া কয়েক বছর ধরে আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে, হত্যা করে, এখন ঘড়ছাড়া করেছেন। নিজেদের কর্মীদের সাথে তিনি নিজেই প্রতারণা করেছেন। আর এই কমিটি দিয়ে বিএনপিতে এখন গৃহদাহ শুরু হয়েছে।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জোটের নেতা নাজিম উদ্দিন আল আজাদ ।
ইআর/এমবি





