অত্যাচারী শাসকের অত্যাচারের মাত্রা দিন দিন বেড়ে চলছে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, এখন দেশের কোনো মানুষই এই অবৈধ সরকারের হাতে নিরাপদ নয়।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে আয়োজিত২০ দলীয় জোটের অন্যতম শরিক দললিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির ইফতার অনুষ্ঠানে অংশ নিয়ে বেগম খালেদা জিয়া এসব কথা বলেন।

খালেদা জিয়া বলেন, আমি বারবার এই সরকারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছি। দেশকে এই অত্যাচারীর হাত থেকে মুক্ত করতে হলে সবাইকে ঈদের পরে রাজপথে নেমে আসার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দেশে যতদিন র‌্যাব থাকবে ততদিন গুম খুন বন্ধ হবে না।

এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদের সভাপতিত্বে এবং মহাসচিব ড. রেদোয়ান আহমেদের পরিচালনায় এ সময় বিএনপি নেতৃত্বধীন ২০ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ড. রেদোয়ান উল্লাহ শাহেদী ও মাওলানা আব্দুল হালিম, ইসলামীঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী, সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান ও সাধারণ সম্পাদক ড.খন্দকার লুৎফুর রহমান,বাংলাদেশ ইসলামিক পার্টির চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুল মোবিন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি এ এইচ এম কামরুজ্জামান, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্তুজা প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, তরিকুল ইসলাম, এম কে আনোয়ার, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা, এমএইচ, ৮জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ