বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ‘লাখো কন্ঠে সোনার বাংলা’ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা উপেক্ষিত হয়েছে।এটি সরকারের একটি ঘরোয়া অনুষ্ঠান। এ অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় কাজ করলেও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং মুক্তিযোদ্ধারা ছিল উপেক্ষিত।
বুধবার দুপুরে স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষ্যে বিএনপির পক্ষ থেকে শহীদ জিয়ার মাজারে পুষ্পার্ঘ্য প্রদান করতে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, আমরা গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ করলেও আজ দেশে গণতন্ত্র ভূলুন্ঠিত। বর্তমানে যারা ক্ষমতাসীন রয়েছে তারা ভোট এবং প্রার্থীবিহীন নির্বাচনের মাধ্যেমে ক্ষমতায় এসেছে।
জনগণের সাথে সরকারের কোন সম্পর্ক নেই উল্লেখ করে তিনি বলেন, যেহেতু সরকারের সাথে জনগণের কোন সম্পর্ক নেই তাই প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে নাম-পরিচয়হীন লাশ পাওয়া যাচ্ছে। এই সরকারের অধীনে কোন মানুষ নিরাপদ নেই বলেও দাবি করেন তিনি।
মুক্তিযুদ্ধের চেতনাকে ফিরিয়ে আনা বিএনপির প্রধান চ্যালেঞ্জ উল্লেখ করে নজরুল ইসলাম আরও বলেন, আজ স্বাধীনতা দিবসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে এসে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে, খালেদা জিয়ার নেতৃত্বে আমরা স্বাধীনতার চেতনা, জনগণের সরকার এবং গণতন্ত্রকে পুনরুদ্ধার করব।
[b]ঢাকা, ২৬ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
রাজনীতি
'লাখো কন্ঠে সোনার বাংলা' অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা উপেক্ষিত: নজরুল ইসলাম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ‘লাখো কন্ঠে সোনার বাংলা’ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা উপেক্ষিত হয়েছে।এটি সরকারের একটি ঘরোয়া অনুষ্ঠান। এ অনুষ্ঠানে সরকারের বিভিন্ন ।





