টাকা জমা দিয়েও ৫ হাজার হজ্জযাত্রীর হজ্জে গমন অনিশ্চিত হয়ে পড়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ।

আজ সোমবার এক বিবৃতিতে তিনি এক কথা জানান।

তিনি বলেন, “হজ্জ একটি ফরজ ইবাদাত। দেশের ধর্মপ্রাণ নাগরিকবৃন্দ হজ্জের জন্য টাকা জমা দেয়ার পরেও যদি সরকার তাদের হজ্জে পাঠাতে না পারেন তা সরকারের চরম ব্যর্থতা। এ ব্যর্থতা ক্ষমতার অযোগ্য।

ধর্মমন্ত্রণালয় ও হজ্জ অফিসের নানা ধরনের অনিয়ম দুর্নীতির কারণেই প্রায় ৫ হাজার হজ্জযাত্রীর হজ্জে গমন অনিশ্চিত হয়ে পড়েছে। তাদের বিরুদ্ধে রাতের আধারে মোটা অঙ্কের টাকার বিনিময় কোটা ভাগাভাগির অভিযোগের খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। হজ্জ নিয়ে এ ধরনের দুর্নীতির কথা কি কল্পনা করা যায়? অথচ বাংলাদেশে এ ধরনের দুর্নীতির ঘটনাও ঘটছে।

যারা পবিত্র হজ্জব্রত পালন করার জন্য টাকা জমা দিয়েছেন তাদের ঐকান্তিক ইচ্ছা হজ্জব্রত পালন করা। এখন যদি তারা সরকারের অনিয়ম ও দুর্নীতির কারণে পবিত্র হজব্রত পালন করতে যেতে না পারেন, তাহলে তারা মানসিকভাবে যে কী সাংঘাতিক আঘাত পাবেন তা সহজেই অনুমেয়।

ধর্মীয় দায়িত্বের কথা বিবেচনা করে টাকা জমাদানকারী সকল হজ্জযাত্রীগণকে অবিলম্বে হজ্জে পাঠানোর পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।

এসএইচ