বগুড়া সদরে উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান শফিককে পিটিয়েছে ছাত্রলীগ কর্মীরা। সুফিয়ান সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শাখারিয়া ইউনিয়নের চেয়ারম্যান।
সোমবার রাত ৯টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ ঘটনা ঘটে।
সোমবার সন্ধ্যার পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের সিনিয়র নেতারা বসে বিভিন্ন কেন্দ্রের ফলাফল সংগ্রহ করছিলেন। রাত ৯টার দিকে পাওয়া তথ্য অনুযায়ী শাখারিয়া ইউনিয়নের তিনটি কেন্দ্রে প্রায় সাড়ে ১০ হাজার ভোটের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা সুলতান মাহমুদ খান রনির দোয়াত কলম প্রতীক মাত্র ১২০০ ভোট পায়। আওয়ামী লীগ কার্যালয়ে সে সময় উপস্থিত ছাত্রলীগের নেতাকর্মীরা শফিককে তার ইউনিয়নের ভোট এত কম কেন জানতে চাইলে তর্ক-বিতর্ক শুরু হয়।
এর এক পর্যায় ছাত্রলীগ কর্মীরা উত্তেজিত হয়ে চেয়ার দিয়ে আবু সুফিয়ান শফিককে মারপিট করে। এসময় উপস্থিত সিনিয়র নেতারা হতভম্ব হয়ে পড়ে। ছাত্রলীগ কর্মীরা চেয়ার ভেঙে শফিকককে এলোপাতাড়ি পেটাতে শুরু করলে সিনিয়র কয়েকজন নেতা তাদেরকে নিবৃত করে।
পরে রাত ১০ টার দিকে আওয়ামী লীগের সিনিয়র কয়েকজন নেতা আবু সুফিয়ান শফিককে জেলা কার্যালয় থেকে নিরাপদে বাড়ি পৌঁছে দেয়ার ব্যবস্থা করে।
এ ঘটনায় দু’পক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আওয়ামী লীগ অফিসের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।
[b]বগুড়া, ১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
বগুড়ায় আ.লীগ নেতাকে পিটিয়েছে ছাত্রলীগ
বগুড়া সদরে উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান শফিককে পিটিয়েছে ছাত্রলীগ কর্মীরা। সুফিয়ান সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শাখারিয়া ইউনিয়নের চেয়ারম্যান।





