বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান মেডিকেল চেক-আপের জন্য সোমবার লন্ডন থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর গেছেন। আগামী ১ সপ্তাহ সেখানে অবস্থান করবেন।
তিনি কুয়ালালামপুরের জালান কিয়া পেঙ-এ প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে চেকআপ করাবেন। তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী ডা. জোবায়দা রহমান ও কন্যা জাইমা রহমান রয়েছেন।
সোমবার স্থানীয় সময় বেলা ৩টায় কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান মালয়েশিয়া সরকারের কমিউনিকেশন ও মাল্টিমিডিয়া মন্ত্রণালয়ের মহাসচিব দাতো আবদুর রহীম রাজী এবং তারেক রহমানের ব্যক্তিগত মুখ্য কর্মকর্তা মিয়া নূর উদ্দীন অপু।
তারেক রহমান ২০০৮-এর ১২ই সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডন গমন করেন। প্রায় ৫ বছর পর প্রথম তিনি লন্ডনের বাইরে যান গত বছরের ১লা এপ্রিল পবিত্র ওমরাহ পালনের জন্য  সোদি আরব। ১ সপ্তাহকাল সোদি আরবে অবস্থান করে পবিত্র ওমরাহ পালন ও রাসূল (সা.)-এর রওজা মোবারক জিয়ারত শেষে লন্ডনে ফিরে যান।
[b]ঢাকা, ২ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]