সরকার সশস্ত্র পরিকল্পনার মাধ্যমে কেন্দ্র দখল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার সকাল ১১টায় এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
রিজভী বলেন, গত দুই পর্বে নির্বাচনের মতোই ফল নিজেদের পক্ষে নিতে কেন্দ্র দখলের চেষ্টা করছে।
খুলনার ডিআইজি কেন্দ্র ঘুরে আওয়ামী লীগ প্রার্থীদের সমর্থনে ভোটারদের উৎসাহী করছেন বলেও অভিযোগ করছেন তিনি।
নির্বাচনের সময় সিইসি দেশের বাইরে এ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, দুরভিসন্ধি কর্মকাণ্ডের জন্যই তিনি দেশের বাইরে রয়েছেন। এ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই নির্দলীয় সরকারের দাবি জানিয়ে আসছে এ দেশের জনগণ।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের বাইরে রাখা হচ্ছে। তাদের আরও ক্ষমতা বাড়ানো দরকার’।
[b]ঢাকা,১৫মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]