কেন্দ্রীয় ছাত্রদলের পাশাপাশি খোরশেদ আলম সোহেলকে সভাপতি আর আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিও ঘোষণা করা হয়েছে।
রোববার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি অনুমোদিত করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এতে কেন্দ্রীয় কমিটিতে ২২ জনকে সহ-সভাপতি এবং ১৪৫ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া, ৩৮ জনকে সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
এর আগে চলতি বছরের ১৭ এপ্রিল ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ছাত্রদলের পূর্বের কমিটি বিলুপ্ত করে পাঁচ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।
ছাত্রদলের আংশিক কমিটিতে কাজী রওনকুল ইসলাম শ্রাবণ সভাপতি ও সাইফ মাহমুদ জুয়েল সাধারণ সম্পাদক এবং অন্যান্য পদে জ্যেষ্ঠ সহসভাপতি রাশেদ ইকবাল খান, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আবু আফসার মোহাম্মদ ইয়াহিয়াকে মনোনীত করা হয়।
এর আগে ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর দীর্ঘ ২৭ বছর পর সরাসরি ভোটে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন যথাক্রমে ফজলুর রহমান খোকন ও ইকবাল হোসেন শ্যামল।
এন





