কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় আগামী ৭ মে ৩য় ধাপের নিবার্চন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উক্ত র্নিবাচনে কে কেন্দ্র করে বিএনপি-জামায়াত জোটবদ্ধ ভাবে প্রার্থী দিতে সক্ষম হলেও আ.লীগ জোট বা দলীয় প্রার্থী দিতে হিমসিম খাচ্ছেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নিবার্চনকে সামনে রেখে ৬ ইউনিয়ন পরিষদের মধ্যে ৩টিতে নিবার্চন অনুষ্ঠিত হবে।
সিট মহলের সীমানা জঠিলতার কারণে ফুলবাড়ী ইউনিয়ন, ভাঙ্গামোড় ও কাশিপুর ইউনিয়নের নিবার্চনের জন্য সময় নির্ধারণ করতে পারে নি নির্বাচন কমিশন।
১নং নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগ সমর্থিত সাবেক চেয়ারম্যান মোঃ হাছেন আলী, বিএনপি সমর্থিত বর্তমান চেয়ারম্যান মোছাব্বের আলী মুছা, জাপা সমর্থিত আব্দুল গফুর হাজী।
২নং শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগ সমর্থিত সাবেক চেয়ারম্যান মোঃ এজাহার আলী, আ.লীগ বিদ্রোহী বর্তমান চেয়ারম্যান শরিফুল আলম সোহেল , আ.লীগ বিদ্রোহী সদ্য বিদায়ী যুবলীগ নেতা নজির হোসেন, জামায়াত সমর্থিত মোঃ নজরুল ইসলাম, জাপা সমর্থিত সাবেক উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান ফজিলাতুন নেছা।
৩নং ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগ সমর্থিত মোঃ হারুন-অর- রশিদ, বিএনপি সমর্থিত জয়নুল আবেদীন বাবুল, জাতীয় পার্টির সমর্থিত বর্তমান চেয়ারম্যান মোঃ মইনুল হক।
৪ নং বড়ভিটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগ সমর্থিত বর্তমান চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, আ.লীগ বিদ্রোহী মোঃ খয়বর আলী, জাতীয় পার্টির সমর্থিত সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ সরদার, বিএনপি সমর্থিত অস্ট্রেলিয়ান প্রবাসী রফিকুল ইসলাম।
৫নং ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগ সমর্থিত সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী শেখ, আ.লীগ বিদ্রোহী লুৎফর রহমান বাবু, জামায়াত সমর্থিত বর্তমান চেয়ারম্যান আ ফ ম দেওয়ান আমিনুল ইসলাম।
৬নং কাশিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগ সমর্থিত মোঃ এন্তোজ আলী, আ.লীগ বিদ্রোহী বর্তমান চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মানিক, জামায়াত সমর্থিত আব্দুর রহমান।
এমআইএস।





