রাজধানীর খিলগাঁও থানার উত্তর গোড়ান এলাকায় নির্বাচনী প্রচারকালে নাজমুল হুদা আরজু (৪০) নামের একজন বিএনপি নেতা গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি খিলগাঁও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বলে জানা গেছে।
শনিবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে সেখানকার লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন।
আহত নাজমুল হুদা আরজু অভিযোগ করে বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত দক্ষিণের একজন মহিলা প্রার্থীর পক্ষে বিকেলে প্রচার চালানোর সময় ছাত্রলীগ নামধারী কয়েকজন যুবক তার গতি রোধ করে ডান পায়ে গুলি করে চলে যায়। পরে সেখানকার লোকজন তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন।
খিলগাঁও থানার এসআই ইফতেখার বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি নাজমুল হুদা আরজু নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। কে বা কারা তাকে কি কারনে গুলি করেছে তা জানা যায়নি।’
গুলিবিদ্ধ ওই ব্যক্তি ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বলে জানায় স্থানীয়রা।
এএইচ





