দেশের একমাত্র জঙ্গি জঙ্গিনেত্রী খালেদা জিয়াকে দমন করা বাকি রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থমন্ত্রী মোহাম্মদ নাসিম।
সোমবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া আওয়ামী লীগকে জঙ্গি দল বলার প্রতিবাদে নাসিম বলেন, শেখ হাসিনা সরকার অনেক জঙ্গি দমন করেছে এবং এখনও করছে। তবে বর্তমানে দেশে একজনই জঙ্গিনেত্রী আছেন, যাকে দমন করা বাকি, আর তার নাম হলো -খালেদা জিয়া।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কামরুল আহসান খান, সাবেক বিএমএ সহাসচিব ডা.মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা. বদিউজ্জামান ডাবলু প্রমুখ।
এমআইএস





