আগামী ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদ।

মঙ্গলবার (৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াত আমির এই আহ্বান জানান।

বিবৃতিতে  মকবুল আহমাদ বলেন,  “আগামী ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস। আমাদের জাতীয় জীবনে এ দিবসটির গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের সিপাহী-জনতা ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র প্রতিহত করে এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে হেফাযত করেছিল।”

“জাতি এমন এক সময় ৭ নভেম্বর পালন করতে যাচ্ছে যখন দেশে গণতন্ত্র ও আইনের শাসন এবং জনগণের ভোটাধিকার নেই। এ অবস্থা থেকে দেশকে উদ্ধারের জন্য সকলের ঐক্যবদ্ধ আন্দোলন প্রয়োজন। ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে দেশবাসী এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে হেফাযত করবে ইনশাআল্লাহ।”

জামায়াত আমির বলেন, “তাই বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব, তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা এবং দোয়ার মাহফিলের আয়োজনের মাধ্যমে আগামী ৭ নভেম্বর যথাযোগ্য মর্যাদায় বিপ্লব ও সংহতি দিবস পালন করার জন্য আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা এবং দেশবাসীর প্রতি আহবান জানাচ্ছি।” প্রেস বিজ্ঞপ্তি

এমবি