জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছেন ছাত্রলীগেরই এক নেতা।
জবি ক্যাম্পাসে বহিরাগত এক তরুণকে পিটিয়ে জখম করার অভিযোগে শুক্রবার রাতে রাজধানীর কোতোয়ালি থানায় সংগঠনটির উপ-মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক সাইফুর ইসলাম সজীব মামলাটি করেন।
মামলায় আসামি করা হয় জবি ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, সাংগঠনিক সম্পাদক তানভীর রহমান খান ও জহির রায়হান আগুন, উপ গ্রন্থ প্রকাশনা সম্পাদক আনিসুর রহমান শিশির এবং ছাত্রলীগ কর্মী আল মামুন কবির, মিন্টু সরকার, আপন আহসান, কামরুল আহসান, শাহেদ আহমেদ ও তারেকসহ অজ্ঞাত ১০-১২ জনকে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আবুল হাসান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
জেএ





