বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সিনিয়র সহ-সভাপতি ও সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুস সাত্তার বলেছেন, পীর আউলিয়ার পূণ্যভুমি স্বাধীন সার্বভৌম বাংলাদেশে পর্ণ অভিনেত্রী কুখ্যাত পতিতা পাওলিদামের সফর যে কোন মূল্যে প্রতিহত করা হবে।

স্বাধীনতার স্থপতি শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহ. এর বাংলায় পাওলিদামের মত কূলটার সফর অনভিপ্রেত। সরকার দেশের বৃহত্তর জনগোষ্ঠির দাবির প্রতি সম্মান দেখিয়ে এই বিশ্ব বেহায়ার সফর অবিলম্বে বাতিল না করলে আজ ৯ সেপ্টেম্বর বুধবার হযরত শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমানবন্দর ঘেরাও করা হবে।

তিনি বলেন, একটি গোষ্ঠী সরকারের ভাবমুর্তি নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে পাওলি দামের মতো নায়িকাদের বাংলাদেশে আসার ব্যবস্থা করছে। এটা কোনভাবেই মেনে নেয়া যায়ন। বিজ্ঞপ্তি ।

এএইচ