আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জন প্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের প্রথম জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সম্পন্ন হয়েছে।

সিএমএইচের হিমঘর থেকে সকালে তাঁর মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেয়া হয়। সংসদ সদস্যসহ গণমান্য ব্যক্তিরা নামাজে জানাজায় যোগ দেন।

এরপর দুপুর ১২টায় কিশোরগঞ্জের শোলাকিয়ায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় জানাজা। দুপুর ২টায় ময়মনসিংহ আঞ্জুমান ঈদগাহ মাঠে তৃতীয় জানাজা হবে।

আসরের নামাজের পর রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে তাঁকে।

ব্যাংকক থেকে সৈয়দ আশরাফের মরদেহ বাংলাদেশ বিমানের ‘মেঘদূত’ ফ্লাইটে শনিবার সন্ধ্যা ৬টায় ঢাকায় পৌঁছায়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও দলের সিনিয়র নেতারা তার মরদেহ গ্রহণ করেন। 

এএস