মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করেছে আওয়ামী লীগ। বুধবার বিকাল ৩টায় কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে (খামার বাড়ি) এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উক্ত সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখবেন জাতীয় নেতৃবৃন্দ ও বিশিষ্ট বুদ্ধিজীবীগণ।
এমআর/ এআর





