ভারত সফরের প্রাক্কালে প্রধানমন্ত্রীর নিকট বাসদ এর স্মারকলিপি প্রদান। আজ দুপুর ১১ টায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ এর উদ্যোগে স্মারকলিপি প্রদানের আগে জাতীয় প্রেসক্লাবের সামনে (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামানের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, জাহেদুল হক মিলু, রাজেকুজ্জামান রতন।

সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের ষ্ট্রাস্টি, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ শাহ আলম, গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়কারী ফিরোজ আহমেদ,বাবুল হোসেন ,রফিক কাজী প্রমুখ অনেকে সমাবেশে বক্তব্য প্রধান করেন। বাসদের সভাপতির বক্তব্যে খালেকুজ্জামান বলেন, প্রধামন্ত্রীর ভারত সফরের পূর্বে বাংলাদেশের জনগণের মতামত, স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞদের মতামত তো নেয়া হচ্ছেই না এমনকি নিজেদের আজ্ঞাবহ সংসদেও আলোচনা করার প্রয়োজন অনুভব করেননি।

বাংলাদেশ পানি ও পলির দেশ। ভারত থেকে আসা ৫৪টি নদীর পানি প্রবাহ রুদ্ধ হলে বাংলাদেশের অস্তিত্ব হুমকীর মুখে পড়বে বলে জানান। তিনি আর বলেন, বাংলাদেশের তিন দিকেই ভারত। সেই ভারতের ঋণে ভারতের অস্ত্র কিনে বাংলাদেশের প্রতিরক্ষা কিভাবে নিশ্চিত হবে সেটা আমার জানা নায় বাংলাদেশের জনগন জানতে চায় । ভারতের সাথে বাংলাদেশের বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে । এ সমস্ত বিষয় আলোচনায় না এলে শুধু সৌজন্য সফরে বাংলাদেশের স্বার্থ রক্ষায় বাংলাদেশের জনগন মেনে নেবে না।

তিনি সীমান্ত হত্যা বন্ধসহ বাংলাদেশের প্রতি অসম্মানজনক কর্মকান্ড বন্ধ করতে ভারত সরকারের সাথে আলোচনার দাবি জানান। সমাবেশ শেষে একটি মিছিল প্রেসক্লাব, পল্টন, হাইকোর্ট, শিশু পার্ক হয়ে শাহবাগে পৌঁছালে পুলিশের বাঁধা পেয়ে , পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বজলুর রশীদ ফিরোজ, জাহেদুল হক মিলু, রাজেকুজ্জামান রতন ও খালেকুজ্জামান লিপনসহ সংবিধান বর্ণিত জোট নিরপেক্ষ নীতির পরিপন্থি প্রতিরক্ষা চুক্তি নয়, তিস্তাসহ অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায় করার প্রধানমন্ত্রীর ভারত সফরের প্রাক্কালে তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়, বাণিজ্য ঘাটিত এবং বাংলাদেশের পণ্য ভারতে প্রবেশে অশুল্ক বাঁধা দূর করা, সংবিধান বর্ণিত মর্যাদা সম্পন্ন জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতি অনুসরণ করে দেশের স্বার্থ রক্ষা করা এবং অপ্রয়োজনীয় প্রতিরক্ষা চুক্তি না করার দাবি নিয়ে প্রধানমন্ত্রী বরাবরের বাসদের এর পক্ষ থেকে স্মারকলিপি নিয়ে, ৪ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন।

টাইম নিউজ.নেট/ মাহমুদ