নিরপেক্ষ নির্বাচন কমিশনের(ইসি) অধীনে জাতীয় নির্বাচন দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
আজ শনিবার চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ দাবি জানান।
সম্প্রতি অনুষ্ঠিত পৌর নির্বাচন ও ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনকে ‘তামাশা’ মন্তব্য করে আবদুল্লাহ আল নোমান অবিলম্বে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে জাতীয় নির্বাচনের দাবি জানান।
তিনি আরো বলেন, ‘অবিলম্বে ভোটারবিহীন যে নির্বাচন হয়েছে, যে পার্লামেন্ট হয়েছে, এটাকে বাতিল করে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে জাতীয় নির্বাচন দেওয়া হোক।
জনগণের ভোটাধিকার প্রয়োগ যাতে এই নির্বাচনে আইনগতভাবে, আইনি প্রক্রিয়ায় ও সংবিধান প্রয়োজনে পরিবর্তন করা হয়, সেটা আমাদের আজকের সময়ের দাবি’।
বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন, দেশে জুলুম-নির্যাতনের বিরুদ্ধে কথা বলা যায় না। প্রতিবাদ করলে কারাগারে যেতে হয়।
চট্টগ্রাম বিভাগের শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।
এসএইচ





