আন্দোলনের নামে বিএনপি-জামায়াত আবার যদি নাশকতার চেষ্টা করে, তাহলে এবার তাদেরকে রাজপথেই প্রতিরোধ করা হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

বুধবার দুপুরে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মাহনগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন।

মায়া বলেন, ৫ জানুয়ারির নির্বাচন ঠেকাতে বিএনপি-জামায়াত জোট অনেক সহিংসতা চালিয়ে পার পেয়ে গেছেন। তবে এবার যদি নাশকতা চালতে মাঠে নামে তাহলে তাদেরকে ছাড় দেয়া হবে না। রাজপথেই তাদেরকে প্রতিরোধ করা হবে।

লতিফ সিদ্দীকিকে গ্রেফতারের দাবিতে বিভিন্ন ইসলামী সংগঠনগুলোর ডাকা আগামী ২৬ অক্টোবরের হরতাল প্রসঙ্গে তিনি বলেন, এই ইসলামী দলগুলো বিএনপি মদদপুষ্ট। বিএনপি নেত্রী যাতে আদালতে না যান এবং তাকে কোন ধরনেরবিচারে সম্মূখী হতে না হয়। সেই কারণে এইদিন হরতাল ডেকেছে তারা।

বর্ধিত সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমআর/এসএইচ