বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ছাত্রদলের সিনিয়র নেতাদের সাথে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ।
সোমবার রাত ৯টার থেকে সাড়ে ১১টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হয় ।
চলমান আন্দোলনের গতি বাড়াতে ও দলের অঙ্গসংগঠনগুলো পুনর্গঠনের লক্ষ্যে ছাত্রদল নেতাদের সঙ্গে এ বৈঠকে বসেন খালেদা জিয়া।
এতে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম ফিরোজ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল হক নাসির, সাংগঠনিক সম্পাদক রাজিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মহিদুল ইসলাম হিরু, সাধারণ সম্পাদক মাসুদ খান পারভেজ, জহুরুল হক হলের সভাপতি হুমায়ুন কবির, মহসিন হলের সভাপতি আজমল হোসেন পাঠান, মুজিব হলের সভাপতি মামুন বিল্লাহ, রোকেয়া হলের সভাপতি সাহানুর নার্গিস, মহসিন  হলের সাধারণ সম্পাদক এহতেশামুল হক, সূর্যসেন হলের সাধারণ সম্পাদক করিম সরকার, শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, ফজলুল হক হলের সাধারণ সম্পাদক হাসানসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত রয়েছেন।
নির্বাচনের আগে নাশতকার মামলায় ছাত্রদলের বর্তমান কমিটির সভাপতি আবদুল কাদের ভুঁইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।
[b]ঢাকা, ২৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]