মঙ্গলবার (১৪ মে) সকালে হযতর শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা সিঙ্গাপুর যান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, আজ (মঙ্গলবার) সকালে মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা দুইজনই চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছেন। চিকিৎসা শেষে তারা কবে দেশে ফিরবেন সেটা এখনি বলতে পারছি না।

এর আগে বিএনপিনেতাদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম ব্যাংকক থেকে চিকিৎসা নিয়ে আসেন।

এনএইচ